দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রত্যেকটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
বুধবার অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত আইজি বলেন, দেশে অপরাধ যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। একইসঙ্গে তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেন।
এ সময় জুন-২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির পাশাপাশি পরোয়ানা তামিল, তদন্ত ও বিচারের অগ্রগতি এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভার্চুয়াল সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কে